শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ মে, ২০২৩ ০২:৪৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ বেচা-কেনার সময় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক করাবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    শুক্রবার (১২ মে) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতাররা হলেন— চাঁদপুর জেলার কচুয়া থানার তুলপাই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে জাফর মিয়া (৩৬) ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার আটগাঁও (সরকার পাড়া) গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল জাহিদ শাহীন (২৬)।

    র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ মে) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এরই মধ্যে মাদক কেনা-বেচার সময় ওইসব কারবারিদের কাছে থাকা ১৪ কেজি গাঁজা জব্দ করাসহ তাদের গ্রেফতার করা হয়।

    ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর