শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সুন্দরগঞ্জ-তারাপুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ মে, ২০২৩ ০২:৪০ অপরাহ্ন

    সুন্দরগঞ্জ-তারাপুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ বাজার হতে তারাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ মে) উপজেলার সুন্দরগঞ্জ বাজার হতে তারাপুর ইউনিয়নের আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

    এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রবিরউল ইসলাম, ঠিকাদার আব্দুর রশিদ, জাপানেতা রেজাউল ইসলাম রেজা, শফিকুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ।

    জানা গেছে, ৯৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হবে। বাস্তবায়ন করছেন এলজিইডি। পরে এমপি শামমি তারাপুর পৌরসভা, সোনারায় ইউনিয়নে বিভিন্ন নির্মাণ কাজের উদ্বোধন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর