শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জ আদালতে ২১ মামলায় ২২ লাখ টাকার জব্দকৃত মাদক ধ্বংস

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ মে, ২০২৩ ০২:১২ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জ আদালতে ২১ মামলায় ২২ লাখ টাকার জব্দকৃত মাদক ধ্বংস

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে বিভিন্ন সময়ে ২২ মাদক মামলায় জব্দকৃত মাদকসমূহ ধ্বংস করেছে। উদ্ধারকৃত মাদকসমূহের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ ২ হাজার একশ' টাকা।

    শনিবার (১৩ মে) বিকেলে আদালত চত্বরে জব্দকৃত মাদকসমূহ ধ্বংস করা হয়। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, জেলা মাদকদ্রব্যের মামুনুর রশিদ, কোর্ট সাব-ইন্সপেক্টর ক্ষিরোদ চন্দ্র বর্মন,সেকেন্ড অফিসার সঞ্জয়, এস আই জসিম,ডিবির অফিসার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাসেল কবির,আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান,সুমন সরকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৭ মামলায় ৯৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা; ৫ মামলায় ১১৪১ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার ৫০০ টাকা; ৫ মামলায় ইয়াবা ৮২৯পিস, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার ৮০০টাকা; ২ মামলায় টেফেনডাডল ৫১, যার আনুমিনক মূল্য ৫ হাজার ১শ'; ২ মামলায় ইনজেকশন প্যাথাড্রিন ৫৩০৭ পিস, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর