শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জাতীয় যুব সংহতির পরিচিতি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ মে, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    পিরোজপুরে জাতীয় যুব সংহতির পরিচিতি সভা

    জাতীয় যুব সংহতি, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা,

    আজ (১৩ই মে )শনিবার স্থানীয় দি -রয়্যাল কমিউনিটি সেন্টারে বেলা তিন ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

    নব গঠিত কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম শিকদারের সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা বিষয়ক সম্পাদক সদস্য তৌনিক উল হক,

     স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফায়জুল কবির কাজল, জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার সহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

     

    উক্ত পরিচিত সভায় পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী কে ফুল দিয়ে বরণ করেন আহ্বায়ক ও সদস্য সচিব। 

    এছাড়াও আহ্বায়ক কমিটি সভাপতি ও সদস্য সচিব ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন উপজেলার যুব সংহতির নেতৃবৃন্দ।

     

    নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানের সঞ্চালক নবগঠিত কমিটির সদস্য সচিব জনাব আবুল কালাম সিকদার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয় সহ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক জননেতা এইচ এম আসিফ শাহরিয়ার ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টির পিরোজপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব প্রবাসী জনাব আলমগীর হোসেনকে তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং ভালোবাসা ও একাগ্রতায় আজ জাতীয় যুব সংহতির একটি সুন্দর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

    ধন্যবাদ জ্ঞাপন করা হয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মিজানুর রহমান মিজান, সহ বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের নেতৃবৃন্দকে।

     

    এছাড়াও, নেতৃবৃন্দ গত ৬ জুন জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বশির আহমেদের তথা কথিত প্রতিবাদ সভায় জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিব সম্পর্কে অসৌজ্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এইধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর