দরখাস্ত আহবান

১০০ জন বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর, ২০২১ ০৩:২৬ অপরাহ্ন

১০০ জন বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসার সুযোগ

১০০ জন  বীর মুক্তিযোদ্ধাকে ভারতে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে  দরখাস্ত  আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।


 'বীর মুক্তিযোদ্ধাদের  চিকিৎসা সেবাদান' স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

আবেদন ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৮ নভেম্বর, ২০২১ ০৩:২৬ অপরাহ্ন