শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আর্থিক অনিয়ম রোধে বিধি-বিধান মেনে চলতে হবে: ইউজিসি সদস্য

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মে, ২০২৩ ০২:৫৬ অপরাহ্ন

    আর্থিক অনিয়ম রোধে বিধি-বিধান মেনে চলতে হবে: ইউজিসি সদস্য

    বর্তমান সরকার দেশকে দুর্নীতি ও অনিয়ম মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে সকলকে প্রযুক্তি ব্যাবহারে আরও দক্ষতা অর্জন করতে হবে । এছাড়া আর্থিক অনিয়ম রোধে, অডিট আপত্তি ঠেকাতে বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের । ইউজিসি’র আয়োজনে অডিট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম-২.০ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শনিবার (১৩ মে ২০২৩) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অডিট,অর্থ ও হিসাব, পরিকল্পনা শাখার ২০জন প্রতিনিধি অংশ নেন।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ । রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন ইউজিসি র অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালকমোঃ রেজাউল করিম হাওলাদার,সফটওয়ার ইঞ্জিনিয়ার মো শরিফুল ইসলাম এবং পরিচালক এডুকেশন অডিট মোহাম্মদ আমিমুল এহসান কবীর ।

    প্রফেসর ড. মো. আবু তাহের আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিণির্মানে ই- নথি, ই-গভার্নেন্স সর্বোপরি ডিজিটাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় গুলোকে এগিয়ে আসতে হবে । ডিজিটাল যুগে আমরা সবকিছু গ্রাহকের দৌর গোড়ায় পৌঁছে দিতে চাই ্ যাতে সকলে সহজেই সব ধরনের সুবিধা ঘরে বসে ভোগ করতে পারেন , যা অর্থনৈতিকভাবে অত্যন্ত সাশ্রয়ী হবে বলেও তিনি জানান। তিনি বলেন একটি বিশ্ববিদ্যালয় চাইলেই নিয়মিত অডিট পরিকল্পনা ও এর বাস্তবায়নের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা অনেকাংশে ফিরিয়ে আনতে পারে । একাজে বিশ্ববিদ্যালয়ের অডিট সেল গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে পারে। তিনি বিশ^বিদ্যালয়ের বিদ্যমান অডিট সেল এর নামকরণ ‘অভ্যন্তরিন অডিট সেকশন’ করার পরিকল্পনার কথা বলেন। 

    কর্মশালার উদ্বোধনৗ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,ছাত্র বিষয়ক উপদেষ্টা,পরিচালক বাউরেস, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারারসহ আমন্ত্রিত অতিথিগণ অংশ গ্রহণ করেন। 

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর