শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ভুয়া দরখাস্ত দিয়ে হয়রানি অভিযোগ শিক্ষকের

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ মে, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ন

    পিরোজপুরে ভুয়া দরখাস্ত দিয়ে হয়রানি অভিযোগ শিক্ষকের

    ভূয়া দরখস্ত দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম মৃধা। শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

    লিখিত অভিযোগে তিনি জানান, কোভিট-১৯ এর কারণে শিক্ষাবোর্ড প্রায় দুই বছর বিদ্যালয়ের কোন কমিটি গঠনের অনুমোদন দেয়নি। যার ফলে এ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করা হয়। এরই মধ্যে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। সে অনুযায়ী তিনি একজন প্রার্থী হিসেবে আবেদন করেন। এদিকে ম্যানেজিং কমিটিতে সভাপতি হতে না পেরে এক ব্যাক্তি তার উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, ছাত্র জীবনে তিনি সাফা ডিগ্রি কলেজে কোন দিন অধ্যায়ন না করলেও সেখানে ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন বলে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীসহ একাধিক দপ্তরে তার বিরুদ্ধে ভূয়া দরখাস্ত দেয়া হয়। এমনকি টাকার বিনিময়ে তিনি প্রধান শিক্ষক হতে যাচ্ছেন বলেও মিথ্যা অভিযোগ করা হয়।

     

    নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে উল্লেখিত দরখাস্তকারী জেলা শহর পিরোজপুরের খুমরিয়া এলাকার বাসিন্দা মৃত রসুল সিকদারের পুত্র সিকদার চাঁন এর সাথে যোগাযোগ করা হলে তিনি দরখাস্ত দেয়ার বিষয়টি অস্বিকার করে বলেন, এই দরখাস্তের স্বাক্ষর আমার না এবং আমি এ ধরণের কোন দরখাস্ত দেয়নি।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর