রোববার ৫ বোর্ডর এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩ ১১:১৩ অপরাহ্ন

রোববার ৫ বোর্ডর এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'মোখা'-এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২০-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রোববার বার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার রাতে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর