পিরোজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম নাসির আহমেদ তালুকদারের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা বিএনপি'র কার্যালয় ।
উক্ত মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াজ সরদার, সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক উপ দক্ষ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, ও জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সভাপতি শেখ শহীদুল্লাহ শহি, সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ্র ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।