শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ায় ৪ জনপ্রতিনিধিকে বহিস্কারের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ মে, ২০২৩ ০২:১৭ অপরাহ্ন

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ায় ৪ জনপ্রতিনিধিকে বহিস্কারের অভিযোগ

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ায় ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলায় ক্ষিপ্ত হয়ে ৪ জন জনপ্রতিনিধিকে দল থেকে বহিস্কার করার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জনপ্রতিনিধিরা। ঘটনাটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার।

    পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি(জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বিরোধের জেরে সম্প্রতি তার দলের ( জেপি) ৩ জন ইউপি চেয়ারম্যান ও ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে দল থেকে বহিস্কার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নদমুল্লা ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে ৪ জনপ্রতিনিধি দলের চেয়ারম্যান ও এমপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

    এসময় ৪ জনকে বহিস্কারের প্রতিবাদে জেপির প্রায় শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। সম্প্রতি জাতীয় পার্টি(জেপি) থেকে বহিস্কার করা জনপ্রতিনিধিরা হলেন- ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুল্লা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, ইকরি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান মৃধা। এ চারজন জাতীয় পার্টি (জেপি)র বিভিন্ন গুরুত্ত্বপূর্ন পদে ছিলেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, ভান্ডারিয়ায় দীর্ঘ্যদিন থেকে আওয়ামীলীগ ও জাতীয় পাটির্র(জেপি) নেতাকর্মীরা সুসম্পর্ক বজায় রেখে চলতো। বিভিন্ন নির্বাচনে জোটবন্ধভাবে অংশগ্রহন করতো। কিন্তু কিছুদিন ধরে ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি(জেপি)র উপজেলা সাধারন সম্পাদক অতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার কৌশলে বিরোধ তৈরি করেছে। আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার চিহিৃত রাজাকার পরিবারের সন্তান।

    তিনি আওয়ামীলীগ ও জেপির মধ্যে থাকা স্বাধীনতার স্বপক্ষের লোকদের সব সময় অপছন্দ করেন। তার প্ররোচনায় সম্প্রতি দুইদলের মধ্যে সংঘর্ষ ও নানা অপ্রিতিকর ঘটনা ঘটেছে। তিনিই দলের চেয়ারম্যানকে দিয়ে এই বহিস্কার করিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর