শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী

    এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

    আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ফল প্রকাশ করেন।

    এবারের এসএসসি-সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার তা ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।


    শিক্ষা বোর্ডগুলোর মোর্চা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে একযোগে ফল প্রকাশিত হবে।


    পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল পাওয়া যাবে।

    ফল প্রকাশের পর তা প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে কাল শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোন অপারেটর টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৪৩ অপরাহ্ন