শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে জিনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১২ মে, ২০২৩ ০২:০৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে জিনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওই জিনের বাদশা চক্রের সদস্য সাদ্দাম আলী (২৯) আকলিমা বেগম (৩৩) নামের এক নারীকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন।

    বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।

    গ্রেফতার সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

    পুলিশ সুপার কামাল হোসেন জানান, গত (৮ এপ্রিল) সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবি কথা শোনান। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। এই প্রলোভন দেখিয়ে আকলিমার কাছে বিভিন্ন সময়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করেন।

    এরই একপর্যায়ে বুধবার (১১ মে) রাতে পুলিশ অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সুপার আরও বলেন, ওই সাদ্দাম আলীকে গ্রেফতারসহ তার কাছ থেকে প্রতারণার আত্মসাৎ করা স্বর্ণালংকারে মধ্যে ২টি বালা ও স্বর্ণ বিক্রির ১২ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ১৯টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর