গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বরণ

গাইবান্ধা প্রতিনিধি

১২ মে, ২০২৩ ০১:৫৯ অপরাহ্ন

গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বরণ

গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

বৃহস্পতিবার (১১ মে) গাইবান্ধা জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুনকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু,  সহকারী পুলিশ সুপার শুভ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর