শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এসএসসি পরীক্ষা স্থগিতের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মে, ২০২৩ ০৬:২৮ পূর্বাহ্ন

    এসএসসি পরীক্ষা স্থগিতের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি

    ঘূর্ণিঝড় 'মোখা' পরিস্থিতিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোন সিদ্ধান্ত নওয়া হয়নি। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার বাসসকে এ তথ্য  জানান।

    তিনি বলেন, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় 'মোখা' নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করে নির্দেশনা জারি করা হয়েছে।    

    জারিকৃত এই নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় “মোখা" আগামী ২/১ দিনের মধ্যে দেশের উপকুল অঞ্চলসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামুলক সংবাদ পরিবেশন করা হচ্ছে।

    নির্দেশনায় এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহেরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রেজারী, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন উল্লেখ করে এই বিষয়ে জরুরি প্রয়োজনীয ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ মে, ২০২৩ ০৬:২৮ পূর্বাহ্ন