শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুদান থেকে বাংলাদেশীদের সরিয়ে নিতে সরকার ৪টি বিমান ভাড়া করছে

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মে, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

    সুদান থেকে বাংলাদেশীদের সরিয়ে নিতে সরকার ৪টি বিমান ভাড়া করছে

    সুদান থেকে অবশিষ্ট বাংলাদেশী নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নিতে বাংলাদেশ সরকার নিজস্ব খরচে চারটি ফ্লাইট ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব অর্থে চারটি বিমান ভাড়া করেছি। পোর্ট সুদান থেকে বাংলাদেশীদের জেদ্দায় পরিবহনের জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোন জাহাজ পাইনি।’
    তিনি বলেন, সুদানে অপেক্ষারত বাংলাদেশীদের খাদ্য সরবরাহের জন্য বাংলাদেশ সরকার জেদ্দা মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে।

    আলম বলেন, চার্টার্ড ফ্লাইটের মধ্যে তিনটি আজ পরিচালনা করা হবে এবং চতুর্থটি আগামীকাল পরিচালনা করা হবে। উদ্ধারকৃত বাংলাদেশীদের জেদ্দা থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় তাদেরকে জেদ্দা থেকে ঢাকায় আনার জন্য অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল থেকে অর্থ দেয়া হয়েছে এবং আইওএম বিমান টিকিটের জন্য সহায়তা করেছে।

    গত মঙ্গলবার ১৩৬ জন বাংলাদেশী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
    বাংলাদেশে আসার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এবং আইওএম থেকে  প্রত্যাবর্তনকারীদের খাবার এবং পরিবহন ভাতা প্রদান করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ মে, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন