শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সাতক্ষীরায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৪, আহত ৩

    সাতক্ষীরা প্রতিনিধি

    ১১ মে, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন

     সাতক্ষীরায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৪, আহত ৩

    জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে  নবজাতক মেয়ে, মা ও বড় জামাইসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিজন।

    বুধবার বিকেল ৩টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহতরা হলো, সাতক্ষীরা আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী  তানজিলা খাতুন (৪০), তানজিলা খাতুনের সদ্য ভুমিষ্ট মেয়ে ও বড় জামাই  সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮) এবং আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মুসা গাইনের ছেলে তাজিজুল ইসলাম(৩২)।

    নিহতের স্বামী আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার একটি মেয়ে সন্তান প্রসব করেন তার স্ত্রী তানজিলা খাতুন। তবে মেয়ে খুবই অসুস্থ্য হয়ে পড়ায় মা ও নবজাতক মেয়েকে একটি এ্যাম্বুলেন্সে করে  চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তার স্ত্রী তানজিলা খাতুন ও সদ্যোজাত মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় সামেক হাসপাতালে  নেয়ার পর  বড় জামাই বেলাল হোসেন ডালিম ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজিজুল ইসলাম মারা যায়। তাজিজুল তার স্ত্রীকে রক্ত দেয়ার জন্যে একই এ্যাম্বুলেন্সে খুলনায় যাচ্ছিল।

    সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

    হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে জামাই ডালিমের মৃত্যু হয়। এছাড়া এ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪ জন আহত হয়ে। তাদের মধ্যে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজিজুল ইসলাম নামে আরো একজন মারা যায়।

    পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, দুর্ঘটনায় তানজিলা খাতুন ও তার সদ্যজাত  মেয়ে, তানজিলার বড় জামাতা ডালিম এবং রক্তদাতা হিসেবে এ্যাম্বুলেন্সে থাকা তাজিজুল ইসলাম মারা যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ মে, ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ন