পিরোজপুরের সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা গ্রামের মোঃ শাহ আলম শেখ (৬৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন সদর থানা পুলিশ।
বুধবার (১০ মে) সন্ধ্যা ৬ টার দিকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় মৃত আ: আলী শেখের ছেলে বলে জানা গেছে।
এলাকার গোলাম রসুল জানান, ওই দিন বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই এলাকার সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির বাড়ি সংলগ্ন স্থানীয় প্রাম পুলিশ (চৌকিদার) নিক্সন এর সুপারি বাগানের ভীতর বৃদ্ধের মরদেহটি দেখতে পেয়ে সদর থানা পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তিনি পেশায় একজন কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা এই প্রতিবেদককে জানান, বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি তবে পুলিশ লাশ উদ্ধার করেছে এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পরে বিস্তারিত বলা যাবে ।
পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ ইন্সপেক্টর (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনই তেমন কিছু বলা যাচ্ছে না।