শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দুইদিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

    বেনাপোল প্রতিনিধি

    ১১ মে, ২০২৩ ০৮:৩১ পূর্বাহ্ন

    দুইদিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

    টানা দুইদিন বন্ধ থাকার পর বুধবার (১০ মে) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
    কাস্টমস সূত্র জানায়, টানা দুইদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

    বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত  পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি জানান, আজ সকাল থেকে পুনরায় সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। বন্দরে যেসব পণ্য প্রবেশ করছে তা দ্রুত খালাশ ও বন্দর থেকে পণ্য খালাশের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করবে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা বলে জানান তিনি।

    ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসেন কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে গত সোমবার ও মঙ্গলবার দু‘দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ'র বনগাঁ মহকুমা সহ পেট্রাপোল বন্দর পরিদর্শন শেষ হওয়ায় আজ সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

    বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পেট্রাপোল থানা ও প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বনগাঁর পেট্রাপোল বন্দরে আসেন। এ উপলক্ষে বন্দরে ২ দিন  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ মে, ২০২৩ ০৮:৩১ পূর্বাহ্ন