শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ মে, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন

    ইন্দুরকানীতে  ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

    পিরোজপুর ইন্দুরকানীতে বিকেলে বলেশ্বর, কচাঁ, পানগুছি নদী ও বিভিন্ন খালে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার  (৯ মে) সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের পাশে খোলা স্থানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বলেশ্বর, কচাঁ, পানগুছি নদী ও বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে ও খালে স্থাপিত অবৈধ  ৬টি বাধাঁ, চরগড়া ৪টি, নেট মশারী ১টি ও ২টি টানা জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মুল্য ৬ লাখ টাকা। তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরের (এম ওফ ও) মো: আইনুল নিশাত, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড ফেসিলেটর জনাব সাকিল শেখ, মোঃ হাসান বশির ও ইন্দুরকানী থানা পুলিশের একটি দল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর