শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে ভারতীয় নাগরিকসহ তিনজন গ্রেফতার

    বেনাপোল প্রতিনিধি

    ১০ মে, ২০২৩ ০৮:০৮ পূর্বাহ্ন

    বেনাপোলে ভারতীয় নাগরিকসহ তিনজন গ্রেফতার

    যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ২শ’ বোতল ভারতীয় ফেনসিডিল ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় ভারতীয় নাগরিকসহ তিনজনকে গ্রেফতার আটক করেছে তারা।

    গ্রেফতারকৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার খাবরাপোতা গ্রামের বশির মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল (৩৬), যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা (২২) ও ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে নবীছদ্দিন (৫২)। তিনি বর্তমানে বড় আচঁড়ায় ভাড়া থাকেন।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে স্থলবন্দরের ২২নং গেট এলাকা থেকে ইউসুফ মন্ডল ও জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

    অপরদিকে একই দিন সকালে বেনাপোল চেকপোস্টের রেজাউল মার্কেটের সামনের ফুটপাত থেকে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ি, লোহার তৈরি নজেলসহ নবীছউদ্দীনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার লাখ ৫১ হাজার ২শ’ টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানী আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ মে, ২০২৩ ০৮:০৮ পূর্বাহ্ন