শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ৯২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ মে, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ৯২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল সিটের ভেতর থেকে ৯২ বোতল ফেনসিডিল জব্দ করেছে (র্যা পিড) অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা পিড)। এসময় বাবু মিয়া (২৬) ও দুলাল সরকার (৩৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ মে) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতার বাবু মিয়া লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও দুলাল সরকার দুর্গাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

    র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৮ মে) র্যা ব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের পাশে নূরানী হানিন ট্রেডার্স দোকানের সামনে মোটরসাইকেল সিটে নিচ থেকে ৯২ বোতল ফেনসিডিল জব্দ করাসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ মে, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন