শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রচন্ড তাপদাহে গাইবান্ধায় শিশু শিক্ষার্থীরা চরম বিপাকে

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ মে, ২০২৩ ০৭:৩৪ পূর্বাহ্ন

    প্রচন্ড তাপদাহে গাইবান্ধায় শিশু শিক্ষার্থীরা চরম বিপাকে

    প্রচন্ড তাপদাহে গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে। আশংকা বাড়ছে হিটস্ট্রকের। অভিভাবকরা তাদের স্কুলগামী শিশু শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

    গত কয়েক দিন থেকে গাইবান্ধাসহ সারাদেশে প্রচন্ড তাপদাহ বিরাজ করছে। এর বিরূপ প্রভাব পড়ছে জনজীবনে। শহরের রাস্তা-ঘাটেও প্রচন্ড তাপদাহের কারণে লোক সমাগম কমে গেছে। এমনকি যানবাহন চলাচল আগের চেয়ে অনেকটা হ্রাস পেয়েছে। কিন্তু সরকারি-বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো খোলা রাখা হয়েছে। বাধ্য হয়ে প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হচ্ছে।

    মঙ্গলবার গাইবান্ধা শহরের স্নিগ্ধা জ্ঞানের আলো বিদ্যাপীঠের লিসান চৌধুরী নামে এক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সে ওই বিদ্যাপীঠের প্লে গ্রুপের ছাত্র।

    অসুস্থ শিক্ষার্থীর বাবা মামুন চৌধুরী বলেন, মঙ্গলবার গাইবান্ধায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড এই গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেয়া উচিত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে স্নিগ্ধা জ্ঞানের আলো বিদ্যাপীঠের শিক্ষার্থী আমার শিশু পুত্র ছুটির সময় অসুস্থ পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়। অন্যান্য অভিভাবকরাও এই গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ মে, ২০২৩ ০৭:৩৪ পূর্বাহ্ন