শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বাস মালিক সমিতির নানা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ মে, ২০২৩ ১০:১৮ অপরাহ্ন

    পিরোজপুরে বাস মালিক সমিতির নানা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

    পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাস টার্মিনাল থেকে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়।

    মিছিল পরবর্তি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ সহ নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে বর্তমানে জামায়াত-বিএনপির লোকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে রোটেশনের নামে বাস মালিকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদ নেয়া হচ্ছে। এছাড়াও সমিতির বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। বাসস্টান্ডে জামায়াত-বিএনপির আখড়া খানায় পরিতন করেছে মালিক সমিতর নেতৃবৃন্দ।

    তবে এ ব্যাপারে মোবাইল ফোনে ফোন করেও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন বক্তব্য পাওয়া যায়নি। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর