শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ মে, ২০২৩ ০৯:২৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

    বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে গাইবান্ধায় সোমবার নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

    শহরে র‌্যালি শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৬১তম বিশ্ব রেডক্রস ওরেডক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে রেডক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অলিউর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, রেডক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের সেক্রেটারি মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদস্য রেজাউন্নবী রাজু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক ঝিলাম, রেডক্রিসেন্ট সোসাইটির ই.এল.ও রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। ছবি সংযুক্ত




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর