শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ন

    পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

    পিরোজপুরের ইন্দুরকানীতে জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আ: ওহাব হাওলাদারের ছেলে মো: পলাশ হাওলাদার (২৫) অভিযোগ করে বলেন, চাড়াখালি মৌজায় ১৯৮৬ সালে আমার পিতা জমি ক্রয় করে। সেই থেকেই প্রায় ৪০ বছর এই জমিটি আমরা ভোগ করতেছি।

    শনিবার রাতে হাকিম হাওলাদারসহ ২৫/৩০ জন লোক এসে আমার বাসার পাশের জমির গাছ কেটে দখল করেছে। ইন্দুরকানী থানায় অভিযোগ করলেও কোনো সুরক্ষা পাইনি। ওই জমিতে বর্তমানে প্রাচীর নির্মাণের কাজ চলছে। শুনেছি ওখানে ঘর তুলবে। কাগজপত্র দেখে জমি আমি পেয়ে থাকলে আমাকে বুঝিয়ে দেয়ার জন্য উর্ধতন প্রশাসনের সহায়তা কামনা করছি।

    রোববার (৭ মে) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমিতে গাছ কেটে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। স্থানীয় বাশিন্দা আ: লতিফ হাওলাদার বলেন, এই জমির দলিল না দেখেই অবৈধভাবে দখল করেছে। প্রশাসন আমাদের কোনো আইনী সহায়তা দেয়না। আমরা নিরুপায়।

    অভিযুক্ত আব্দুল হাকিমকে কল করলে তার স্ত্রী রিসিভ করে জানান, সে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে খুলনায় নিয়ে যাচ্ছি। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হককে আজ মঙ্গলবার সকালে এ প্রতিবেদক মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর