শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দলীয় শৃঙখলা ভঙ্গের দায়ে জেপির ৪ নেতাকে বহিস্কার

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ১০:১০ অপরাহ্ন

    দলীয় শৃঙখলা ভঙ্গের দায়ে জেপির ৪ নেতাকে বহিস্কার

    ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র উপজেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে দলের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এমপি উপজেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ৪জনকে বহিস্কার করেন।

    বহিস্কৃত নেতারা হলেন-দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্ঠা সাধারণ সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সিদ্দিকুর রহমান টুলু, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী আকন এবং সহ সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আরিফ।   

    স্থায়ী সূত্রে জানা জায়, বহিস্কৃত নেতারা দীর্ঘদিন যাবত দলীয় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনে বিরত থেকে দলের বিরুদ্ধে অপপ্রচারসহ বিভিন্ন সভা, সমাবেশ ও মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

    এপ্রেক্ষিতে জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মনিরুল হক মনি জোমাদ্দার এবং সাধারন সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল এর স্বাক্ষরিত অভিযোগ পত্র দলের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এর কাছে দেন। গত ০৭ মে ২০২৩ইং তারিখে দলের চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা কমিটি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনান্তে সর্বসম্মতভাবে উক্ত ৪জন কে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেন।

    বহিস্কৃত নেতাদের মধ্যে জনাব সিদ্দিুকর রহমান টুলু ও মেজবা উদ্দিন আরিফ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন ও দলীয় প্রতীক সাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং জনাব মশিউর রহমান মৃধা দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর