শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেত্রকোনার শিক্ষার্থী মুক্তি বর্মন হত্যাকারীর শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    নেত্রকোনার শিক্ষার্থী মুক্তি বর্মন হত্যাকারীর শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

    গাইবান্ধা থকেে আঃ খালকে মন্ডল নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্কুল শিক্ষার্থী মুক্তি বর্মনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারী কাউসারের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

    মহিলা ফোরাম গাইবান্ধা শহর শাখার আহবায়ক ইসরাত জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, মহিলা ফোরাম জেলা নেতা প্রতিমা রানী, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সদস্য পরিতোষ কুমার, বাসদ জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা নেতা জিহানুল হক জোহা প্রমুখ।

    বক্তারা মুক্তি বর্মনের হত্যাকারী কাউসার এর দ্রæত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে ভোগবাদী অপসংস্কৃতি বন্ধ এবং টিভির নাটক বিজ্ঞাপন সিনেমায় নারীকে অশ্লীলভাবে উপস্থাপন এবং মোবাইলে নোংরা আ্যপস বন্ধ  করার জন্য দাবি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর