শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় সাংবাদিকের ওপর হামলা, মোটর সাইকেল ভাংচুর

    বেনাপোল প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ০৭:৫৮ পূর্বাহ্ন

    শার্শায় সাংবাদিকের ওপর হামলা, মোটর সাইকেল ভাংচুর

    যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব, বেনাপোলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার সময় শার্শা উপজেলার উলাশি পানবুড়ি বাজারে।

    সাংবাদিক মনিরুল জানায়, পানবুড়ি বাজারে তিনি ও নাসির নামে একজন চা খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) আকস্মিক হাতুড়ি নিয়ে তার ওপর হামলা করতে গেলে সে সরে গেলে তার ব্যবহারিত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে। পরে এলাকার লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়।

    হাসান কাঠুরিয়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। এলাকায় হাসানের বিরুদ্ধে চুরি,  ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন জানান।

    এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বিষয়টি সাংবাদিক মনিরুল ইসলাম আমাকে অবহিত করেছেন। কাল (রোববার) থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর