শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে পাসপোর্টযাত্রীর পেটে মিললো ১৬ লাখ টাকার স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

    বেনাপোলে পাসপোর্টযাত্রীর পেটে মিললো ১৬ লাখ টাকার স্বর্ণের বার

    বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুইটি স্বর্ণেরবারসহ তানভীর (২৩) নামে বাংলাদেশি এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

    রোববার (৭ মে) দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। সে ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ই০০৩৬১৩২২।

    বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতগামী একজন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। এ সময় পাসপোর্টধারী যাত্রী তানভীরকে সন্দেহজনকভাবে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ আছে স্বীকার না করায় তাকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে তার পেটে এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।

    আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো সরকারি ট্রেজারীতে জমা প্রদান করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর