কাটাখালীতে বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

৮ মে, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন

কাটাখালীতে বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

খুলনার পাইকগাছা উপজেলার কাটাখালী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের  কাটাখালী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে মিষ্টির দোকান মালিক ইসমাইল হোসেন কে ১হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন, পেশকার সুমন ঘোষ, আনসার জহিরুল সহ সঙ্গীয় ফোর্স। এরপর তিনি চাঁদখালীর বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র এবং চাঁদখালী বাজারে মাছ ব্যবসায়ীদের নিয়ে জটিলতা নিরসনে ঘটনা স্থল পরিদর্শন করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর