সুন্দরগঞ্জে এক ভূয়া পরীক্ষার্থীর জেল ও ৬ জন বহিস্কার

গাইবান্ধা প্রতিনিধি

৮ মে, ২০২৩ ০৭:৩৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে এক ভূয়া পরীক্ষার্থীর জেল ও ৬ জন বহিস্কার

চলতি দাখিল পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের একজন ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নিবার্হী অফিসার (চলতি দায়িত্ব) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান। অপরদিকে মাদ্রাসা বোর্ডের পরিদর্শন টিম নকল করার অপরাধে বিভিন্ন মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছেন।

রোববার (৭ মে) গণিত পরীক্ষা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। ভূয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে তাৎক্ষনিক ভাবে কেন্দ্রে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচারক বদলী পরীক্ষার্থী মশিউর রহমানকে জেল ও জরিমানা প্রদান করেন। ওই পরীক্ষার্থী উপজেলার ছাত্তারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। কেন্দ্র সচিব হারুন-আর-রশিদ জানান, অসাদুপায় অবলম্বণ করার দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং একজন ভূয়া পরীক্ষর্থীকে জেল ও জরিমানা করেছেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর