শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালী উত্তর নিলতী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ০১:১৬ পূর্বাহ্ন

    কাউখালী উত্তর নিলতী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

    পিরোজপুর জেলার কাউখালী উপজেলার  উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে, এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হল- এসএসসির রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়,  স্কুলের পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের চেষ্টা করা, জনৈক এক মহিলা শিক্ষকের সিগনেচার জাল করে বেতন ভাতা উত্তোলন করে টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন সময় প্রশংসাপত্রের জন্য অতিরিক্ত টাকা নেয়ার, অত্র এলাকার বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের ডিও লেটার  প্রত্যাখ্যান  করে এমপিকে একপ্রকার চ্যালেঞ্জ করা, ছাত্র ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করা।

    ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এই সকল অভিযোগ স্বীকার করেছেন।

    জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অ্যাকাউন্ট খোলার নামে প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করেছেন। যা এর আগেও বিভিন্ন পত্রিকায় এসেছে।

    শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, উপবৃত্তির টাকা উত্তোলন করতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাকিং অ্যাকাউন্ট খুলতে ওই টাকা দাবি করা হয়। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে সরকার নির্ধারিত ফি থেকে অন্তত দশ গুণ বেশি অর্থ আদায় ও আত্মসাৎ করেছে উক্ত প্রধান শিক্ষক।উক্ত প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য প্রত্যেক পরীক্ষার্থীর  কাছ থেকে ১০-১২ হাজার টাকা করে টাকা আদায় করেন। অভিভাবকদের অভিযোগ তারা এই টাকা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুদে টাকা এনে উক্ত প্রধান শিক্ষককে দেন।
    নাম প্রকাশ না করার স্বার্থে স্কুলের একজন শিক্ষক বলেন স্কুলের পাশে একটা প্রভাবশালী পরিবারের ছত্রছায়ায় প্রধান শিক্ষক এসব অপ কর্ম করেন।

    এসব বিষয় কাউখালী মাধ্যমিক শিক্ষা অফিসার  জনাব .আব্দুল হান্নান  এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি মৌখিকভাবে শুনেছি কেউ আমার কাছে লিখিত অভিযোগ করে নাই লিখিত অভিযোগ করিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে,। এমপি মহোদয়ের ডিও ইউনিটের সম্পর্কে বলেন এটা আমি জানি কিন্তু কেন প্রধান শিক্ষকেরা গ্রহণ করছে না এটা আমার বোধগম্য নয় আমি এ ব্যাপারে কথা বলে আপনাদেরকে জানাতে পারবো।

    এ ব্যাপারে এই প্রতিবেদককে সাথে মুঠোফোনে  জেলা মাধ্যমিক ৎশিক্ষা অফিসার জনাব ইদ্রিস আলী আজিজী সাহেবের সাথে কথা হলে তিনি বলেন কিছু কিছু বিষয় মৌখিকভাবে আমি অবহিত আছি কিন্তু কেউ আমার কাছে কোন লিখিত অভিযোগ করে নাই তারপরও বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার কে বলা হয়েছে তিনি রিপোর্ট দিলেন ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে সরাসরি বিদ্যালয়ে গিয়ে কথা হয়ে স্বাধীন বাংলা এই প্রতিবেদককে র তিনি জানান, আমি যা করেছি তা বিদ্যালয় উন্নয়নের স্বার্থে করা হয়েছে ,প্রধান শিক্ষককে প্রশ্ন করেন আপনি কেন ব্যক্তিগত মালিকানা জায়গায় বেড়া দিতে গেছেন ওই জায়গা ব্যক্তিগত মালিকানাধীন তাদের দলিল আছে তাদের নামে রেকর্ড আছে তাহলে আপনি কেন জোর করে চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়েস্কুলের পাশে তাদের ব্যক্তিগত মালিকানা জায়গা দখলের চেষ্টা করেন। এবং আপনি পুলিশ দিয়ে এই ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের জন্য তাদের কেন হয়রানি করছেন।

    এ সম্পর্কে প্রধান শিক্ষক বলেন আমার কোন ব্যক্তিগত স্বার্থ নাই আমি যা করতেছি তাই স্কুলের স্বার্থে করতেছি।  আরো প্রশ্ন করেন আপনার স্কুলের শিক্ষিকা ফারজানা আক্তার বিগত এক বছর অনুপস্থিত থাকা সত্ত্বেও আপনি উক্ত শিক্ষিকার হাজিরা খাতা জাল সিগনেচার দিয়ে কেন তার বেতন ভাতা উত্তোলন করে  আত্মসাৎ করতেছেন। উক্ত প্রধান শিক্ষক কে  এ ব্যাপারে সুষ্ঠু কোন জবাব দিতে পারেন নাই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর