শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে

    নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

    নিজস্ব প্রতিবেদক

    ৮ নভেম্বর, ২০২১ ০৩:০৮ অপরাহ্ন

    নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল

    ইউরোপের বাজারে সতেজ শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি ও বেসরকারি শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল। 

    ১৫ সদস্যের প্রতিনিধিদল আজ রাতে নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে নেদারল্যান্ডে থেকে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাবেন। এ সফরে প্রতিনিধিদল নেদারল্যান্ড এবং যুক্তরাজ্যের কৃষি ও খাদ্য বিষয়ক বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার প্রধান, শীর্ষস্থানীয় বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ী, চেইনসপের সাথে আলোচনা করবেন। একইসাথে, দেশে কৃষিপণ্যের প্রক্রিয়াজাত বৃদ্ধি করতে কৃষি প্রক্রিয়াজাতকরণ ফার্ম, গবেষণা সেন্টার, অ্যাক্রিডিটেশন ল্যাব, সংগ্রহোত্তর প্রযুক্তি প্রভৃতি পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করবেন। 

    প্রতিনিধিদলে মন্ত্রণালয়ের/সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য রপ্তানিকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ রয়েছেন।  তাঁরা হলেন- প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং  অফিসার পারভেজ সাইফুল ইসলাম, জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, গ্লোবপ্যাক ফুডস অ্যান্ড বেভারেজ (ইউকে) লিমিটেডের ডিরেক্টর নুরুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন। 

    আগামী ১৮ নভেম্বর প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর