পিরোজপুরে ৬০ জন ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে May Moment Celebration 2023- ‘Amplifying the Voices of Young Change Maker’ ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পিরোজপুর এরিয়া প্রোগ্রাম এর কর্মএলাকায় পিএফএ পর্যায়ে কমিউনিটি হোপ এ্যান্ড এ্যাকশন টিম CHAT Committee ৬০ জন ধর্মীয় নেতৃবৃন্দদের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করা হয়।
এরিয়া প্রোগ্রাম এর প্রোগ্রাম অফিসারগণ মে মোমেন্ট সেলেব্রেশন ২০২৩ এর অনুষ্ঠান সঞ্চালনা করেন।কিভাবে বাল্য বিবাহ প্রতিরোধ করা যাবে, পলিসি কল-০১ থেকে ০৫ এর সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পলিসি কল -১ বাল্য বিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ এর ভিত্তিতে বাল্যবিবাহ মনিটরিং বাবস্থা শক্তিশালীকরণ, পলিসি কল -২ স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে পূর্ণরুপে কার্যকর করা, পলিসি কল-৩ বাল্যবিবাহ প্রবণ পরিবারের জন্য বিকল্প জীবিকার সুযোগ তৈরী করা, পলিসি কল ০৪ বাল্যবিবাহ এবং জেন্ডারভিত্তিক বিভিন্ন সহিংসতা প্রতিরোধে সরকার পরিচালিত কিশোর কিশোরী ক্লাব এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু/যুব ফোরামের কাজের মধ্যে সমন্বয় করা এবং পলিসি কল-০৫ বাল্যবিবাহ মুক্ত গ্রাম/ইউনিয়ন/মহল্লা প্রতিষ্ঠা করা বিষয়ের উপর প্রোগ্রাম অফিসারগণ পিএফএ অনুযায়ী স্বাবিস্তারিত আলোচনা করেন।ধর্মীয় নেতৃবৃন্দ এই বিষয়ে মসজিদ, মন্দির আলোচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।