শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি অনুমোদন

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি অনুমোদন

    জাতীয় যুব সংহতি, পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় যুব সংহতি, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হোসেন মকবুল আসিফ শাহরিয়ার ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২ মে (মঙ্গলবার) জাতীয় যুব সংহতি, পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো: হাফিজুর রহমানকে সভাপতি ও মো: আবুল কালাম শিকদারকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পরে পিরোজপুর জেলায় জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তৃণমূলের নেতাকর্মী উজ্জীবিত ও উৎসাহিত। তারা যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হোসেন মকবুল আসিফ শাহরিয়ার ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    নব নির্বাচিত সদস্য সচিব মো: আবুল কালাম শিকদার বলেন, পল্লী বন্ধু এরশাদের মানবতাবাদী চেতনা ও আদর্শকে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। যুব সংহতির তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সুসংগঠিত ঐক্যবদ্ধ করা অব্যাহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর