শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্মার্ট পিরোজপুর বিনির্মাণে মতবিনিয় সভা অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মে, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ন

    স্মার্ট পিরোজপুর বিনির্মাণে মতবিনিয় সভা অনুষ্ঠিত

    স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট পিরোজপুর বিনির্মানে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ৩ টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্মার্ট ডিষ্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্চ- ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছিন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি ইব্রাহিম খলিল সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার ৭ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের সরকারি দপ্তর সমূহের প্রধানগণ, গণমাধ্যম কর্মীগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, পেপার লেস, ক্যাসলেস এবং প্রেজেন্টলেস এই ৩টি স্তম্ভের উপরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের এখনই কর্ম পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীশন- ২০৪১ হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি এবং স্মাট ইকোনমীর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।

    সভায় বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মান যেমন এখন স্বপ্ন নয় পুরোপুরি বাস্তবতা, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষ্ময়কর নেতৃত্বে এই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে যা এখন সকল সংশয়ের উর্ধে। স্মার্ট পিরোজপুর বিনির্মানে সকলের একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সরকারের ধারাবাহিকতার উপরও গুরুত্ব আরোপ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর