শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ৭ মে, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ন

    শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান কবির নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। 

    ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার লক্ষণপুর গ্রামে। শিশুটি ওই গ্রামের এবং ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ডিগ্রি কলেজের ল্যাব সহকারি কেমিস্ট্রি পদে কর্মরত ইয়াসিন কবিরের ছোট ছেলে।

    শিশুটির পিতা ইয়াসিন কবির জানান, দুপুরে তার শিশু দু’ছেলে এবং ভাগ্নেকে বাড়ির পাশে পুকুরে নিজ হাতে গোসল করান। পরে শিশুদের বাড়িতে এনে তাদের জামা কাপড় পরিধান করিয়ে বাড়িতে রেখে তিনি নামাজ আদায় করার জন্য গ্রামের মসজিদে যান। নামাজ পড়া শেষে তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকট ছেলের খোঁজ করেন। তখন তার স্ত্রী বলেন, ছেলে ঘরে খেলা করছে। পরে তিনি নিজ ঘরসহ বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।

     

    লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে আমরা সবাই শোকাহত। 

    শিশুটির এমন করুন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কান্নাকাটি,আত্মচিৎকারে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর