শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ মে, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ন

    পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

    গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর জন্য ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

    পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ কেএম এ আউয়াল ।

    সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক।

    জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: আলী আবরার। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য যথাক্রমে মাখন চন্দ্র গাইন, মাওলানা রবিউল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

     

    সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামীলীগ এখন অত্যন্ত সুসংগঠিত একটি দল। তাই বড় দলকে প্রশ্নবিদ্ধ করতে কোন ফাঁক ফোকর দিয়ে সদস্য সংগ্রহের নামে কোন অপশক্তি যেন প্রবেশ না পারে সেদিকে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।

    কর্মী সভায় জেলার ৭টি উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন থেকে মোট তিন শতাধিক মাঠ পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর