শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

    বেনাপোল প্রতিনিধি

    ৬ মে, ২০২৩ ০৭:৪৬ পূর্বাহ্ন

    বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

    যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৫ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ১২ জন নিয়মিত মামলার পলাতক আসামী ও আড়াইশ’ গ্রাম গাঁজাসহ ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামীই বেশি।

    শুক্রবার (৫ মে) ভোর থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দিঘিীরপাড় গ্রামের মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন (৩৪), একই গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী মিলি খাতুন (২৫), আব্দুল মান্নানের ছেলে মোসলেম উদ্দিন (৩৫), একই থানার ভবেরবেড় গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ইসহাক আলী (৩৯), সোহেল রানার স্ত্রী অনন্যা খাতুন (২৫), নোয়ার আলী খাঁর ছেলে শাহীন খাঁ (৩৫), মৃত আলী আকবারের ছেলে আমিনুর ইসলাম নেদা (৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত ইমাম বক্সের 

    ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৬), গাজিপুর গ্রামের মৃত খবির খার ছেলে মহসীন কবির (৩৪), গয়ড়া গ্রামের মৃত হযরত মোল্যার ছেলে অজিত মোল্যা (৩০), দৌলতপুর গ্রামের মৃত ইবাদত মোড়লের ছেলে মোঃ 

    শাহজামাল (৩৪), কদমতলা বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মানকিয়া গ্রামের মৃত লুঃফর রহমানের ছেলে আব্দুল হান্নান (৫০), পুটখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া (৩৫), 

    ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোমিনুর বিশ্বাস (৩৩), নামাজগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত হারুণ-অর-রশিদের ছেলে শাহরিয়ার দিপু লালন (৩২), খলশি গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে শিমুল 

    হোসেন (২৩), ও শাখারিপোতা গ্রামের আব্দুস সালামের ছেলে আশিক (২৬) ।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া ১৮ জন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে 

    পাঠানো হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর