শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদ সীমান্তে ৫ কোটি টাকার হেরোইন জব্দ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ মে, ২০২৩ ১১:১৬ অপরাহ্ন

    সোনামসজিদ সীমান্তে ৫ কোটি টাকার হেরোইন জব্দ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ তহাখানা এলাকা থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।

    বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তবর্তী সোনামসজিদ তহাখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন জব্দ করে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।

    তিনি আরও বলেন, জব্দ করা এই হেরোইনের বাজার মূল্য ৫ কোটি টাকা। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ হেরোইন জব্দের ঘটনা এটি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর