শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জমি ও টাকা হাতিয়ে নিয়ে পিতামাতাকে বাড়ি ছাড়া

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ মে, ২০২৩ ১১:১৫ অপরাহ্ন

    জমি ও টাকা হাতিয়ে নিয়ে পিতামাতাকে বাড়ি ছাড়া

    আমার নিজ ছেলে-মেয়েরা আমাদের ভরণপোষণ  ও দেখাশুনা না   করে বাসাবাড়ি থেকে বের করে  দিয়েছে। আমরা স্বামী-স্ত্রী এখন অসহায় জীবন-যাপন করছি। কোন আয় করতে পারিনা।পরের বাড়িতে  আছি।কথাগুলো বললেন উপজেলার শ্যামপুর ইউনিয়নের  কামাটোলা বাবুপুর গ্রামের দাহারুল ইসলাম(৯০) ও তার স্ত্রী শেরিনা বেগম(৮৫)। বর্তমানে তারা কানসাট ইউনিয়নের কাজিপাড়া গ্রামে আমিনুল ইসলামের  বাড়িতে  বসবাস করছেন।

    কান্নাজড়িত কণ্ঠে  অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা  আরো  বলেন আমাদের সাত ছেলে মেয়ে।তারা সবাই প্রতিষ্ঠিত। বড় ছেলে রায়নুল হক  ব্রাকে চাকুরী করে।মেজো ছেলে বাগির আলম ভারতের বাসিন্দা। সেজো ছেলে এমরান  আলি  শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের শিক্ষক।ছোট ছেলে সাইদুর রহমান ব্যবসায়ী। মেয়েদের মধ্যে মেজো মেয়ে স্কুলের শিক্ষক।তারপরও  আমাদের দুইজনের ১৩ বিঘা জমি  ও ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জমি ও টাকা হাতিয়ে  নেয়ার পর কেউ আশ্রয়  না দিয়ে বাড়ি থেকে বের করে  দিয়েছে।  এমনকি  আমাদের জাতীয় পরিচয় পত্র দুটিও তাদের কাছে আছে।

    এ ব্যাপারে রায়নুল, এমরান ও সাইদুর রহমান ফোনে ব্যক্তিগতভাবে কোন মন্তব্য করবেন না জানান। তারা আরো বলেন, আপনারা  আমাদের সাত ভাইবোনকে একত্রিত করেন, তারপর মম্তব্য দিবো।

    এ ব্যাপারে শিবগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, তাদের সন্তানদের উচিত হবে ধর্মীয়  দৃষ্টিকোণ থেকে নৈতিকতার সাথে জন্ম দাতা  ও গর্ভধারণী পিতামাতাকে আশ্রয় দিয়ে সেবাশুশ্রূষা করা। তিনি আরো বলেন, অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা পিতামাতা আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর