শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সরকারি প্রায় ৩০ বিঘা সম্পত্তি উদ্ধার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ মে, ২০২৩ ১১:১০ অপরাহ্ন

     শিবগঞ্জে সরকারি প্রায় ৩০ বিঘা সম্পত্তি উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্র (প্রায় ৩০ বিঘা) সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ এপ্রিল) বিকেলে পদ্মা নদীর ৫ ও ৬ নম্বর বাঁধ এলাকার ঘোড়াপাখিয়া দেবত্তর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১১৮৭ নম্বর দাগের এই জমি সরকারি পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

    তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি ভোগদখল করে আসছিল। পরে সম্পত্তির মালিক সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর