শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পোল্যান্ডে সড়ক দুর্ঘনায় শার্শার যুবক নিহত

    বেনাপোল প্রতিনিধি

    ৪ মে, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ন

    পোল্যান্ডে সড়ক দুর্ঘনায় শার্শার যুবক নিহত

    পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার  পাঁচ কায়বা গ্রামের আলামিন (২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
    বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টার সময় পোল্যান্ডের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা আরো তিন বাংলাদেশী আহত হয়েছে। আলামিন শার্শার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের আক্তারুলের ছেলে।

    জানা যায়, আলামিন পোল্যান্ডে প্রবাস জীবন শুরু করেছেন তিন মাস হল। একটা ভালো চাকরির জন্য ঘুরছিলেন গত তিন মাস যাবত। বৃহস্পতিবার সকালে একটি কোম্পানিতে চাকরীর উদ্দেশ্য রওনা হলে পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। ঐ সময় আলামিনসহ আরও তিন বাংলাদেশী আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে আলামিন মারা যায়। আহতদের পরিচয় জানা যায়নি।

    এদিকে পোল্যান্ড প্রবাসী ছেলের মৃত্যু সংবাদ জানার পর থেকে কৃষক পিতা আক্তারুলসহ স্বজনদের বিলাপ করতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে জানতে চাইলে শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় আমিসহ গোটা গ্রামের মানুষ শোকাহত। তার মৃত্যুর সংবাদ জানার পর নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে চেয়ারম্যান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর