শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০৮:২৯ অপরাহ্ন

    গাইবান্ধায় রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

     ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম এবং ২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

    সভায় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, প্রফেসর একেএম শফিকুর রহমান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আলমগীর কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, দেবাশীষ দাশ দেবু, প্রমতোষ সাহা, শাহ মশিউর রহমান, গৌতমাষিশ গুহ সরকার, উত্তম সরকার, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর