শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা ৫৫ পিছ ইয়াবাসহ ২জন আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০৮:২০ অপরাহ্ন

    পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা ৫৫ পিছ ইয়াবাসহ ২জন আটক

    গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ৫৫ পিছ ইয়াবাসহ ২জনকপ আটক করেছে পুলিশ।

    থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ মে) দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়।

    থানা পুলিশের এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে বগুড়াগামী ‘রয়েল এন্টারপ্রাইজ’ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৩-২১৯৭) তল্লাশিকালে ৩ কেজি গাঁজাসহ স্মৃতিকে গ্রেফতার করা হয়। স্মৃতি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী (সরকারপাড়া) গ্রামের মন্টু সরকারের মেয়ে বলে জানা যায়।

    থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৮, তাং-০৩/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, ৫৫ পিস ইয়াবাসহ রায়হান মিয়া (২৮) নামীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

    থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ মে) সকালে থানা পুলিশের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টীম উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক রায়হানের বাড়ীর গেটের সামনে তার প্যান্টের ডান পকেট থেকে ৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার বেতকাপা ইউপি’র পার আমলাগাছী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা যায়।

    থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৭, তাং-০৩/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




    সারাদেশ - এর আরো খবর