শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন ও মাড়াই

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০৮:১৬ অপরাহ্ন

    গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন ও মাড়াই

    “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে বুধবার দুপুরে কৃষক আজগর আলীর জমিতে উফশি জাতের ধান কাটা ও মাড়াই করা হয়। সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বোরো শস্য কর্তন করা হয়। এছাড়াও ওই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের ময়নুল ইসলাম মন্ডল ও বারুইপাড়া গ্রামে আব্দুল লতিফের জমিতেও ধান কর্তন ও মাড়াই করা হয়।

    ধান কর্তন ও মাড়াইয়ের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোর্শেদুন্নাহার, মোছা তাপসী বেগম, ফারহানা সানজিদা লিজা, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, কৃষক রাশেদুল ইসলাম।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় এ বছর ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৬২ হাজার ৮১৯ মে. টন।  উল্লেখ্য, এবার ধানের আদ্রতা শতকরা ২৩.৮ পাওয়া যায় এবং ওই ধান শুকানোর পর হেক্টরে পাওয়া যাবে ৭.৫ মে. টন। বিঘা প্রতি ধান উৎপাদন হবে প্রায় ২৫ মণ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর