শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

    বেনাপোল প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০৮:০৯ অপরাহ্ন

    বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

    বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

    তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুই দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৬ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

    বেনাপোল স্থল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর