শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৪ বাংলাদেশি

    বেনাপোল প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০১:৫৪ অপরাহ্ন

    ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৪ বাংলাদেশি

    ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে গিয়ে তিন সহোদরসহ চার বাংলাদেশী যুবক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।

    মঙ্গলবার (২ মে) রাতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন।

    ফেরত আসরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের লুৎফর আলীর তিন ছেলে হায়দার আলী (৩৭), এমদাদুল আলী (২৯), হাসান আলী খান (২৮) ও একই থানার গোয়ালবাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে সাইফুল ইসলাম (৪০)। ভারতের হায়দারাবাদ এলাকায় অবৈধভাবে বসবাস করার অপরাধে তাদের আটক করে সে দেশের পুলিশ।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ফেরত আসা যুবকেরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে হায়দারাবাদ পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের কারাগারে রাখা হয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মঙ্গলবার রাতে তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসা চার যুবককে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

    রাইটস যশোর এর এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, এদের এখান থেকে নিয়ে সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর