শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

    বেনাপোল প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০১:৫০ অপরাহ্ন

    বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

    যশোরের বেনাপোলে মায়ের উপর অভিমান করে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

    মঙ্গলবার (২ মে) রাতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সে বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে।
    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পড়ার সময় তন্বী মোবাইল ফোনে কথা বলছিল। পড়াশুনা বাদ রেখে এভাবে কথা বললে পরীক্ষায় কি লিখবি। এনিয়ে মা শ্রীমতি বিলাসী রানী মেয়ে তন্বীকে বকাবকি করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে মেয়ের উঠতে দেরি দেখে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে ফ্যানের সাথে মেয়ে ঝুলছে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশিকে ডেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন কি করনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর