পলাশবাড়ীতে দুই কেজি গাঁজাসহ এক নারী আটক

গাইবান্ধা প্রতিনিধি

৩ মে, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে দুই কেজি গাঁজাসহ এক নারী আটক

 গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে দুই কেজি গাঁজা উদ্ধারসহ নুরেজা বেগম (৪৮) নামীয় এক নারীকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২ মে) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের এসআই আব্দুল মোত্তালেব প্রধানের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করে। এসময় রংপুর হতে শাহজাদপুরগামী বাহন পরিবহন (রংপুর-ব-১১-০০৫৫) নামীয় যাত্রীবাহী বাস তল্লাশিকালে নুরেজাকে দুই কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। নুরেজা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আখিরারটারী গ্রামের আছাব উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৬, তাং-০২/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর